বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির পাতার বিড়ি জব্দ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর দপ্তর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৪৪০ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ করা বিড়িগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন, এসইউপি বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 





















