ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে ২ নম্বর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজ শেষ হওয়ার আগেই আকরাম খানের প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের বিদায় সংবর্ধনা বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড ১৩ তলা ভবনের অনুমোদন পেতে ৭১ লাখ টাকা ঘুষ, অভিযোগ সিডিএ কর্মকর্তাদের বিরুদ্ধে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প কর্মস্থলে অনুপস্থিত, মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ পুলিশ সদস্য কৃপেশ রায়ের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিয়ন্ত্রণে আগুন

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা মহানগরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাদশা মিয়ার বাজার, কান্দিরপাড় ও নবাববাড়ি-চর্থা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আদা, রসুন, মুদি পণ্য, মাছ, মাংস, মুরগি ও শাকসবজির বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ভোজ্যতেল বেশি দামে বিক্রি, নকল ‘বাওমা’ কয়েল বিক্রি, পার্টি কেকের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের সিল বা স্টিকার না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ষোল আনা স্টোরকে ৩ হাজার টাকা, আজমত আলী স্টোরকে ২ হাজার টাকা, সুমন ক্র্যাকারি অ্যান্ড পেস্ট্রি শপকে ১০ হাজার টাকা এবং সদায় সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও সংশ্লিষ্ট মার্কেট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ২ নম্বর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৬:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬