ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী লিভারপুলের ম্যাচে ছাদ থেকে উড়ে এলো রাগবি বল, তদন্তে পুলিশ কারাগারে দেড় বছর, এখনো দিন গুনছেন আট হেভিওয়েট আসামি কর্ণফুলী থানায় আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক, জাহাজ দখলের অভিযোগ পূজার সাজে মন্দিরা, শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা রোনালদোর শাস্তি নিয়ে বিতর্ক, ফেডারেশনের দাবি ‘যথেষ্ট’ রেলওয়ের জমি দখল করে ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

২৯২ কোটি টাকা অনিয়ম: তদন্ত প্রতিবেদন গায়েবের পর সচিব বদলি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রায় ২৯২ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং এ-সংক্রান্ত ১৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন সচিবের দপ্তর থেকে গায়েব হওয়ার অভিযোগ ঘিরে আলোচনা চলার মধ্যেই তাঁকে এ পদে সংযুক্ত করা হলো।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেসী দত্ত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে (পরিচিতি নম্বর ৫৭২৯) বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রায় ২৯২ কোটি টাকার আর্থিক অনিয়ম, সুবিধাভোগী নির্বাচনে স্বজনপ্রীতি এবং গুরুত্বপূর্ণ তদন্ত প্রতিবেদন গায়েবের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আসছে দৈনিক প্রতিদিনের কাগজ। অভিযোগ রয়েছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রায় ২৯২ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রস্তুত করা ১৭৪ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠানো হলেও পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ওই নথির অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

অভিযোগকারীদের দাবি, তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের তথ্য উঠে এসেছিল। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রের অবস্থান নিয়েই জটিলতা তৈরি হয়। এমনকি তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তা ডিডি রোকন উদ্দিন খানের ওপর প্রশাসনিক চাপ প্রয়োগ এবং বিভিন্ন চিঠির মাধ্যমে হয়রানির অভিযোগও উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্তের আওতায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে আর্থিক অনিয়ম, ১৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের অবস্থান এবং পূর্ববর্তী তদন্তের ভিত্তিতে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেসব বিষয়ও রয়েছে। বিশেষ করে ময়মনসিংহে দায়িত্ব পালনকালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনিয়ম নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল কি না এবং হয়ে থাকলে সেই প্রতিবেদনের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখার বিষয়টি সামনে এসেছে।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২৯২ কোটি টাকার অনিয়ম এবং ১৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গায়েবের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলার মধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এঘটনায় সচিব মাহাবুব উল আলমের মোবাইল নাম্বারে বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার

২৯২ কোটি টাকা অনিয়ম: তদন্ত প্রতিবেদন গায়েবের পর সচিব বদলি

আপডেট সময় ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬