ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎসবমুখর পরিবেশে বনানী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান গ্রেপ্তার সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ পর্যটক যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী বিপিএলে দল কেনার আগ্রহ লাহোর কালান্দার্সের মালিকের মিঠাপুকুরে জিপিএ-৫ পাওয়া ৪৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত-আহত বেশ কয়েকজন অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে অশ্রাব্য বার্তা পাঠানোর অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে বরগুনার বিষখালী নদী থেকে মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

বরগুনার বিষখালী নদী থেকে মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা এলাকায় বিষখালী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আবু ছালেহের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এভাবে নদী থেকে মাটি কাটা অব্যাহত থাকলে উপকূলীয় এলাকা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বিষখালী নদী থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। তাঁদের অভিযোগ, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহ নদী থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। এতে নদীভাঙন তীব্র হচ্ছে এবং আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মো. আবু ছালেহ হাওলাদার পিওর ইটভাটার মালিক। এ বিষয়ে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আবু ছালেহ মেম্বারের বিরুদ্ধে আপনারা যে ছবি দিয়েছেন, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) বলেন, “নদী থেকে মাটি কাটা একটি অপরাধ। সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে বনানী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বরগুনার বিষখালী নদী থেকে মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

আপডেট সময় ০৩:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬