ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুথিদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, নির্বাচনের পর পদক্ষেপের ইঙ্গিত দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুস, ভোগান্তিতে কৃষক গোপালগঞ্জে ৫৭তম বিশ্ব মান দিবস উদযাপন হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াত আমিরের ধামইরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানমালিকদের হয়রানির অভিযোগ, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক বশিরের বিরুদ্ধে ৩৭ দিনে ইয়েমেনের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে করেছে হুথিরা বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের বিরুদ্ধে অর্থ আদায় ও বদলি বাণিজ্যের অভিযোগ আ.লীগের প্রতিহিংসার রাজনীতির শিকার ড. ইউনূস: রিজভী কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয় করিম সরকারের বিরুদ্ধে

শিক্ষার্থীর আইফোন নিয়ে ১৭ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রীপুর থানার এসআই মেহেদী হাসানের বিরুদ্ধে

শপিং মল থেকে কেনা ব্যবহৃত আইফোনকে চোরাই বলে দাবি করে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে সেটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। একই সঙ্গে ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে ওই শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে পুলিশ কর্মকর্তার দাবি, চুরির মামলার তদন্তে দায়িত্ব পেয়ে তিনি ফোনটি উদ্ধার করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবুল হাসনাত আয়ান। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত এসআই মেহেদী হাসান টিটু শ্রীপুর থানায় কর্মরত।

গত শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের সফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’ নামের একটি দোকান থেকে ১ লাখ ৫ হাজার টাকায় ব্যবহৃত আইফোন ১৬ প্রোম্যাক্স কেনেন তিনি। শনিবার বিকেলে তার বাসায় গিয়ে এসআই মেহেদী হাসান জানান, ফোনটি চোরাই। চট্টগ্রাম থেকে এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এটি চুরি করা হয়েছে।

এ সময় আয়ান ফোন কেনার ক্যাশ মেমো ও বক্স দেখান। পাশাপাশি এসআইয়ের সামনেই সংশ্লিষ্ট দোকানের বিক্রেতাকে ফোন করে মোবাইলটি কেনার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে আয়ান বলেন, ‘সব প্রমাণ দেখানোর পরও এসআই আমাকে বলেন, ফোন যেহেতু আপনার কাছে পেয়েছি, সমস্যা আপনারই। আমার মামা তখন তাকে ওই দোকানে গিয়ে অভিযান চালানোর অনুরোধ করেন। কিন্তু তিনি উল্টো আমাকে ফোনসহ ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে লোকেশন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে আমার কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়ে যান।’

এসআইয়ের মোবাইল নিয়ে যাওয়ার একটি ভিডিও ধারণ করে রাখলেও তা আয়ানকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজের আর্থিক ক্ষতি ও হয়রানির বিচার চেয়েছেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে অভিযুক্ত এসআই মেহেদী হাসান টিটু বলেন, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি আইফোন চুরি করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে মোবাইলটি উদ্ধারের দায়িত্ব দেয় এবং সেই নির্দেশনা অনুযায়ী তিনি মোবাইলটি উদ্ধার করেন।

তবে বৈধ ক্রেতা হিসেবে শিক্ষার্থীর আর্থিক ক্ষতির বিষয় এবং ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর না দিয়ে স্থানীয় এক সাংবাদিক ও ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার নাম ভাঙিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি তিনি প্রতিবেদককে চা পানের দাওয়াতও দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, নির্বাচনের পর পদক্ষেপের ইঙ্গিত

শিক্ষার্থীর আইফোন নিয়ে ১৭ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রীপুর থানার এসআই মেহেদী হাসানের বিরুদ্ধে

আপডেট সময় ১২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬