ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টার পদত্যাগ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগ করেছেন। রাশিয়ার চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ‘নেতিবাচক’ মন্তব্য করে সাধারণ ইউক্রেনীয় ও রাজনীতিবীদদের রোষানলে পড়েন তিনি। এর জেরেই প্রেসিডেন্টের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

গত ১৪ জানুয়ারি দানিপ্রোর একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইউক্রেনে দাবি করে রাশিয়া এ হামলা চালিয়েছে। তবে রাশিয়া দাবি করে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। যেটির আঘাতে রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২০ জন।

জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছিলেন, ইউক্রেনের সেনাদের কারণেই হয়ত ওই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র পড়েছে। তার এ মন্তব্যকে ভিত্তি করে রাশিয়ায় পরবর্তীতে এ ঘটনার জন্য ইউক্রেনকে পুরোপুরি দায়ী করে প্রচারণা চালানো হয়।

ওলেক্সি আরেস্তোভিচ যুদ্ধ শুরুর পর ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেই বেশ পরিচিত হয়ে ওঠেছেন। কারণ ইউটিউবে যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট দেন তিনি।

সাধারণ মানুষের রোষানলে পড়ার পর আরেস্তোভিচ একটি বিবৃতিতে নিজের পদত্যাগ করার কথা জানান। বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি ভিকটিম ও তাদের পরিবার, দানিপ্রোর বাসিন্দা এবং বাকি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যারা দানিপ্রোর আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমার ভুল তথ্যের কারণে কষ্ট পেয়েছেন।’

ওলেক্সি আরেস্তোভিচের পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের অন্যান্য রাজনীতিবীদরা তার সমালোচনা করে পদত্যাগ দাবি করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টার পদত্যাগ

আপডেট সময় ১২:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩