ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

দর্শনার্থীদের আগমনে মুখরিত ফুলের রাজধানী গদখালী

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ৯৫২ বার পড়া হয়েছে

সারা বছরই ফুলের জমজমাট ব্যবসা থাকে, তবে এখন শীতের আবহাওয়া থাকায় দুর দুরান্ত থেকে দর্শনার্থীদের আগমনে মুখরিত ফুলের রাজধানী গদখালী।

যশোর সদর থেকে পায় ২৫ কিলোমিটার দুরে ঝিকরগাছা উপজেলার গদখালী দেশের সর্ববৃহৎ বিক্রয় কেন্দ্র। পানিসারা ইউনিয়নের পানিসারায় গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ ফুল উৎপাদন কেন্দ্র। ১৯৮২ সালে পানিসারার শের আলী সরদারের হাত ধরে রজনী গন্ধা দিয়ে প্রথম চাষ শুরু হয়। পতিদিন খুব ভোরে গদখালীতে জমে ওঠে দেশের সর্ববৃহৎ ফুলের বাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফুল সরবরাহ হয়।

দেশের ৭০ থেকে ৮০ ভাগ ফুল সরবরাহ হয় এখান থেকে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসেন অগণিত নারী পুরুষ। এ সময় টাতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ফুলের রাজধানী। ভ্রমণ পিপাসুদের বিনোদন দিতে সম্প্রতি আরও একটি মিনি পার্ক উদ্বোধন করা হয়েছে। ফুল চাষি ইসমাইল হোসেন জানান, এখন ফুলের ভরা মৌসুম।

প্রতি বছরের এই সময় টাতে যেমন ফুল উৎপাদন বেশি হয়, তেমনি ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে ওঠে ফুলের রাজধানী। সামনে কয়েকটি উৎসব আছে এ কারনে চাষিরা ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম ফুল সেক্টরকে আরো গতিশীল করতে সরকারের পৃষ্ঠপোষকতা সহ সকলের সহযোগিতা কামনা করেন। আর কিছু দিন পরেই বসন্ত বরণ, ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ জন্য চাষিরা অনেক ব্যস্ত।

প্রায় চার যুগেরও বেশি সময় ধরে সারা দেশে ছড়িয়ে পড়েছে গদখালীর ফুলের সুবাস। গোলাপ, গাঁধা, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্র মল্লিকা, গ্লাডিওলাস, টিউলিপ সহ বাহারী ফুলের ফুলের নজরকাড়া সৌন্দর্য মানুষের মনকে নাড়া দিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

দর্শনার্থীদের আগমনে মুখরিত ফুলের রাজধানী গদখালী

আপডেট সময় ০৯:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩