ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১

রাজধানীর খিলগাঁও বনশ্রী ত্রিমোহনী এলাকায় ফরাজী হাসপাতালের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আশিকুর রহমান আশেক (২৭)।

পেশায় সে মোটরসাইকেল চালক। আজ দুপুরে ডিএমপির খিলগাঁও থানার ডিউটিরত এএসআই মো: আরিফ একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও খিলগাঁও থানা পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও বনশ্রী ত্রিমোহনী স্টাফ কোয়ার্টার সড়কে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মামাতো ভাই মো: নয়ন জানান, আমাদের বাসা বনশ্রীতে।

মঙ্গলবার সকালে খিলগাঁও- বনশ্রী ত্রিমোহনী ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আমার ভাই আশিকুর রহমান গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ভাইকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আমার ভাই রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। দুর্ঘটনার পর সিএনজিচালক দ্রুতগতিতে পালিয়ে যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো: মাসুদ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১

আপডেট সময় ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩