ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর ১৮ দিনেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ফিরলেন শাহজাহান আলী পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ দক্ষিণ সুদানে চরম ত্রাণ সংকট: অনাহারের ঝুঁকিতে ১০ লাখ মানুষ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান জাল টাকার বান্ডিল দিয়ে বোকা বানিয়ে সোনার চেইন নিয়ে পালালেন ক্রেতা!

জাল টাকার বান্ডিল দিয়ে বোকা বানিয়ে সোনার চেইন নিয়ে পালালেন ক্রেতা!

বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক এম এ বারী বলেন, মঙ্গলবার বেলা দুইটার দিকে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে এসে গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি আট আনা তিন রতি ওজনের একটি সোনার চেইন পছন্দ করেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল আমার দিকে বাড়িয়ে দেন। আমি টাকা গোনার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘আবার আসছি’ বলে টাকার বান্ডিলটি রেখে দ্রুত চেইন নিয়ে দোকান থেকে পালিয়ে যান। পরে বান্ডিলের টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, তার সবই জাল। সেখানে ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের জাল নোট ছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু গণমাধ্যমকে বলেন, একজন প্রতারক ভুয়া নোট দিয়ে সোনার চেইনটি নিয়ে সটকে পড়েছে। অবিলম্বে এই প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার ও খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধারের দাবি জানাচ্ছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গণমাধ্যমকে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আনুষঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

জাল টাকার বান্ডিল দিয়ে বোকা বানিয়ে সোনার চেইন নিয়ে পালালেন ক্রেতা!

আপডেট সময় ০২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬