ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর ১৮ দিনেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ফিরলেন শাহজাহান আলী পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ দক্ষিণ সুদানে চরম ত্রাণ সংকট: অনাহারের ঝুঁকিতে ১০ লাখ মানুষ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান জাল টাকার বান্ডিল দিয়ে বোকা বানিয়ে সোনার চেইন নিয়ে পালালেন ক্রেতা!

তাড়াইলে ৪৫ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

কিশোরগঞ্জের তাড়াইলে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার এলএসডি রোডের আবু হানিফ মিয়ার বাড়ির পাশের পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

আটকরা হলেন উপজেলার সাচাইল গ্রামের ঝিনুক মিয়ার স্ত্রী মোছা. স্বর্ণা (২৯) ও বরুহা (সওদাগরপাড়া) গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মনির হোসেন (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী-পুরুষ এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। সোমবার রাতে তারা ক্রেতার কাছে ইয়াবা বিক্রি করতে এলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জনতা তাদের ঘেরাও করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাড়াইল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল জানান, জনতার হাতে আটক দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় এসআই রিপন সরকার বাদী হয়ে মামলা রুজু করেন। আজ মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

তাড়াইলে ৪৫ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

আপডেট সময় ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬