ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামালের হদিস নেই, ঝুঁকিতে ৯ কোটি টাকার রাজস্ব

চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড এক্সেসরিজ প্রতিষ্ঠান জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামালের ঘাটতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় এসব কাঁচামালের শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা রাজস্ব ঝুঁকিতে পড়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রতিষ্ঠানটির ৫৯০, কর্নেল জোন্স রোড, উত্তর কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রামের কারখানা ও বন্ডেড গুদামে পরিদর্শন ও যাচাই কার্যক্রম চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিপিওপিপি, ডুপ্লেক্স বোর্ড ও রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।

পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের অনলাইন ব্যবহার অনুমোদনের তথ্যের সঙ্গে বন্ডেড গুদামে থাকা কাঁচামালের প্রকৃত মজুত মিলিয়ে দেখা হয়। এতে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়। অনলাইন ব্যবহার অনুমোদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের বন্ডেড গুদামে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা। তবে সরেজমিনে পাওয়া যায় ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজি।

Bond Raw Materials 1

অর্থাৎ হিসাব অনুযায়ী থাকার কথা থাকলেও ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামাল গুদামে পাওয়া যায়নি। প্রায় ১৩ লাখ ৩৫ হাজার কেজির এই ঘাটতি নিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তদন্ত করছে। সর্বশেষ আমদানির বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুযায়ী, পাওয়া না যাওয়া এসব কাঁচামালের মোট শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা। এর বিপরীতে সংশ্লিষ্ট শুল্ক-কর বাবদ পাওনা দাঁড়ায় প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা বিপুল পরিমাণ কাঁচামালের এই ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, তা যাচাই করছে কাস্টমস গোয়েন্দা সংস্থা।

বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

বন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামালের হদিস নেই, ঝুঁকিতে ৯ কোটি টাকার রাজস্ব

আপডেট সময় ১১:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬