ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

কাজী জাফর উল্ল্যাহ পরিবারের ১৫৫ কোটি টাকার খোঁজ পেল দুদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ ও তাঁর পোষ্যদের নামে বিভিন্ন ব্যাংকে জমা থাকা ১৫৫ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের ১৩টি হিসাবে জমা আছে এ টাকা।

১৫৫ কোটি টাকা অবরুদ্ধের অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করার জন্য আজ রোববার কমিশন সিদ্ধান্ত নিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান শিগগির ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে আবেদনটি জমা দেবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুদক জানায়, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফর উল্ল্যাহ ও তাঁর পোষ্যদের নামে থাকা ব্যাংক হিসাব, এফডিআর ও অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাই করতে অনুসন্ধান করে দুদক। তাতে তিনটি ব্যাংকে মোট ১৫৫ কোটি ১ লাখ টাকা জমা থাকার প্রমাণ মেলে। অনুসন্ধানে ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারের তথ্যও পাওয়া গেছে। এসব টাকা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর ও বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা থাকায় সেগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিল করা হবে।

কাজী জাফর উল্ল্যাহর নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে মোট ৪৯ কোটি ৭৬ লাখ টাকা, স্ত্রী নিলুফার জাফর উল্ল্যাহর নামে মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে ২৬ কোটি ২৫ লাখ টাকা, ছেলে কাজী ওমর জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে ২৩ কোটি ৮৪ লাখ টাকা, আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে মেঘনা ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে ২৩ কোটি ৩৭ লাখ টাকা এবং মেঘনা ব্যাংকে ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া গেছে।

মেয়ে কাজী আনুসকা মেহেরিন জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে ৩১ কোটি ৭৬ লাখ টাকা জমা আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

কাজী জাফর উল্ল্যাহ পরিবারের ১৫৫ কোটি টাকার খোঁজ পেল দুদক

আপডেট সময় ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬