ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠীতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম উদ্বোধন বৃদ্ধাকে মারধর, ঘর ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১ শাহজালালে পৃথক অভিযানে ১৩.৮৪ কেজি স্বর্ণ উদ্ধার ‘তথ্য দিন, অপরাধ দমনে ব্যবস্থা নেব’-তারাগঞ্জের নবাগত ওসি ইজার উদ্দিন কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক কর্মসংস্থান প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটের অভিযোগ, তালিকায় ছাত্রলীগ নেতাকর্মী পতেঙ্গা সৈকতে পার্কিংয়ের নামে চাঁদাবাজি, বিএনপি নেতা ও টিআই সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ আপন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে সন্দেহভাজন আপন হোসেনকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার কাছে থাকা ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক মোঃ আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠীতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময়

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক

আপডেট সময় ০৫:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬