ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস চুল টেনে লাল কার্ড খেলেন দুই খেলোয়াড় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার কীটনাশক ও বালাইনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশেহারা তাড়াইল উপজেলার কৃষক একটি দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: মীর শাহে আলম মিঠাপুকুর উপজেলার ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদে সরকারি প্রকল্পের টাকা হরিলুট কন্যাসন্তানের বাবা-মা হলেন ডিলান-বারবারা
অপপ্রচারের হাতিয়ার পুরোনো অডিও

মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর চিত্র। পক্ষে-বিপক্ষে প্রকাশিত বিভিন্ন অভিযোগের নানান আনাগোনা ও বিষয়গুলো নিয়ে গত এক সপ্তাহ অনুসন্ধান করে দেখা যায়, পাশাপাশি শেখ রেজওয়ানের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি মাদক কারবারি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের কাছে ‘পথের কাঁটা’ হয়ে উঠেছেন। মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে চরম প্রতিহিংসা ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের শিকার হয়েছেন শেখ রেজওয়ান। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং মাঠ থেকে সরিয়ে দিতে এক গভীর নীলনকশায় মেতে উঠেছে একটি কুচক্রী মহল। এই চরিত্রহননের অপকৌশল হিসেবে হাতিয়ার করা হয়েছে বহু পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের একটি ব্যক্তিগত কল রেকর্ড। বস্তুনিষ্ঠতা পরিহার করে, মূল ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ আড়াল করে কতিপয় সংবাদকর্মী এটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তীব্র অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান নিয়েছিলেন শেখ রেজওয়ান। বিশেষ করে মোরসালিন এবং তার মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রহমত আলীসহ বেশ কয়েকজনকে তিনি এলাকায় মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের জন্য একাধিকবার কঠোরভাবে সতর্ক করেছিলেন। কিন্তু বারবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা সচল রাখায় এবং কোনো প্রকার তোয়াক্কা না করায়, তীব্র ক্ষোভ ও সামাজিক দায়বদ্ধতা থেকে একপর্যায়ে শেখ রেজওয়ান তাদের ওপর চরম উত্তেজিত হন এবং গালমন্দ করেন। মাদক কারবারিদের শোধরানোর সেই চরম মুহূর্তের একটি কথোপকথন রেকর্ড করে রাখা হয়। বর্তমানে সেই পুরোনো ক্ষোভের অডিওটির আগের-পরের প্রেক্ষাপট সম্পূর্ণ আড়াল করে, বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

কতিপয় সংবাদকর্মীর এমন উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শেখ রেজওয়ান বলেন, ‘আমি মাদক ব্যবসায়ীদের বারবার ব্যবসা বন্ধ করতে বলেছিলাম। পরবর্তীতে তারা কথা না শুনলে গালাগালি করি। সেটাকেই আমার বিরুদ্ধে কয়েকজন সাংবাদিক ভিন্নভাবে প্রচার করছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রহমত আলীকে হুমকি দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, ‘রহমত আলী মূলত মোরসালিনের মাদক ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বিষয়টি আমার মাদকবিরোধী অবস্থান ও পূর্বের বিরোধের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে।’

ষড়যন্ত্র হলেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই

সব বাধা ও অপপ্রচার ডিঙিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ রেজওয়ান দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, ‘মাদক ব্যবসা বন্ধ করতে গিয়ে যদি আরও ষড়যন্ত্রের শিকার হতে হয়, তাও আমি মেনে নেব। তবুও মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ চলতেই থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়।’

সামাজিক আন্দোলন স্তব্ধ করার গভীর চক্রান্ত

আইনজীবী ও স্থানীয় সমাজসচেতন মহলের মতে, মাদক কারবারিদের দমনের জন্য নেওয়া একটি কঠোর অবস্থানকে যারা অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা করছে, তারা মূলত মাদক সিন্ডিকেটেরই পরোক্ষ সুবিধাভোগী। শেখ রেজওয়ানকে সামাজিকভাবে বিতর্কিত করতে পারলে এলাকায় মাদক কারবারিদের পথ অনেকটাই মসৃণ হবে—এমন সুদূরপ্রসারী পরিকল্পনা থেকেই এই নোংরা খেলায় নেমেছে কুচক্রী মহলটি।

ইতিমধ্যেই এই অপপ্রচারের মূল হোতা এবং অডিওর খণ্ডিত অংশ এডিট করে ছড়ানোর সঙ্গে জড়িত ডিজিটাল অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা এই ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান

অপপ্রচারের হাতিয়ার পুরোনো অডিও

মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান

আপডেট সময় ০২:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬