ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

নিউইয়র্কে ধর্মঘটে ৭১০০ নার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেতন ভাতা বৃদ্ধি, জনবল নিয়োগ এবং কর্মক্ষেত্রে উন্নত পরিবেশের দাবিতে বিক্ষোভ করেছে নার্সরা। গেল সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয় তারা।

ধর্মঘটে নিউইয়র্ক শহরের দুটি বড় হাসপাতালের সাত হাজারের বেশি নার্স যোগ দিয়েছে। রোববার গভীর রাত পর্যন্ত নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সঙ্গে সিটি কর্তৃপক্ষ আলোচনা করে ব্যর্থ হয়। কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ার পর শহরটির ব্রঙ্কস কাউন্টির মন্টিফিওরে মেডিকেল সেন্টারের ৩৫০০ এবং ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের ৩৬০০ নার্স ধর্মঘট শুরু করেন।

নিউইয়র্ক নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ন্যান্সি হেগান বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ ধর্মঘট পালন করছি। কোনো যুদ্ধ করছি না। আমরা রোগীদের অধিকতর যত্ন নেওয়ার জন্য দাবিগুলো তুলেছি। নিশ্চয় এগুলো অযৌক্তিক ও অসম্ভব কিছু নয়।’নার্সেস ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, আমেরিকায় যে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি ঘটেছে তার সঙ্গে তাল মেলানোর জন্য তারা বেতন ভাতা বৃদ্ধির দাবি তুলেছেন।

এ ছাড়া হাসপাতালগুলোতে দিন দিন লোকবল কমে যাওয়ার কারণে অনেক বেশি রোগী দেখাশোনা করতে হচ্ছে। এতে করে তাদের উপর অত্যধিক চাপ সৃষ্টি করেছে। ধর্মঘটে যোগ দেওয়া একজন নার্স বলেন, আমরা দুই বছর আগে করোনা মহামারীর সময় হিরো ছিলাম। সবকিছু যখন থেমে আসছিল তখন আমরা সামনের সারিতে ছিলাম। এখন আমরা একটু থেমে হাসপাতাল কর্তৃপক্ষকে বোঝাতে চাই যে, এই কর্মবিরতির অর্থ কী হাসপাতাল এবং রোগীদের জন্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

নিউইয়র্কে ধর্মঘটে ৭১০০ নার্স

আপডেট সময় ০৪:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩