ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল “সারাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে। তাদের ফেরার পথ তৈরি করছে জামায়াত।

শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগের কারণেই আওয়ামী লীগ আবারও মাঠে নামার সাহস পাচ্ছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গুলশানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতের সম্পৃক্ততা থাকতে পারে। জামায়াতের কারণে তারা আন্দোলন করার সাহস পাচ্ছে।

রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন তিনি। এসময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

আপডেট সময় ০২:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬