ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

নাটোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নাটোর শহরের বড়হরিশপুর ও আহমেদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ জানায় , শহরের বড় হরিশপুরে মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে বনপাড়া গামী একটি মাইক্রোবাস হানিফ মিয়া নামে একজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যায়। নিহত হানিফ মিয়া(৪৫) শহরের বড় হরিশপুর এলাকার আলী মিয়ার ছেলে।নাটোর থানার ওসি নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে নাটোরের আহমেদপুর প্রেট্টলপাম্পের কাছে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন ভ্যান আরোহী নারীর মৃত্যু হয়েছে। বেলা পৌনে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যান যাত্রী পারুল বেগম (৩৫) জেলার বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল্লাহর স্ত্রী। ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই ) মুনির হোসেন জানান, পারুল বেগম ব্যাটারি চালিত অটোভ্যানে করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে আহম্মদপুর প্রেট্টলপাম্পের কাছে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পারুল নিহত হন।

এসময় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

নাটোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩