ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড়

এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

২৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা নূরজামাল হাওলাদার, তার স্ত্রী ও তাদের যমজ দুই সন্তান বসতঘরের দরজা বন্ধ করে ফসলের জমিতে ব্যবহৃত কীটনাশক পান করেন। কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তাদের আর্তচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। পরে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই তাদের পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, বিষপান করা যমজ দুই সন্তানের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ৫০০ টাকার একটি এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে ওই গৃহবধূ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পাওনাদার বা এনজিওকর্মীদের চাপ ও অপমানের আশঙ্কা থেকেই তিনি স্বামী ও সন্তানদের নিয়ে একসঙ্গে বিষপানের মতো মর্মান্তিক সিদ্ধান্ত নেন বলে স্থানীয়দের দাবি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এনজিওগুলোর কিস্তি আদায়ের কঠোর পদ্ধতির সমালোচনা করে ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “ঋণ দিয়ে সহায়তার নামে এই কিস্তি ব্যবস্থা সাধারণ দরিদ্র মানুষের জন্য একটি মরণফাঁদে পরিণত হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান

আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬