ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড় এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশের সিসি ক্যামেরার আওতায় চাঁপাইনবাবগঞ্জ, শহরের নিরাপত্তায় চালু হলো আধুনিক কন্ট্রোল রুম বিদেশি অস্ত্রসহ গাজীপুরে কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে ৪ হ’ত্যা: আরও জটিল হচ্ছে রহস্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় ‘ঘুষ সাইটে’ ৩ দিনে ২৫ কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ

বিদেশি অস্ত্রসহ গাজীপুরে কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার

গাজীপুরে বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার জাহিদ হাসানকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে জেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জাহিদ হাসানের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, জাহিদ হাসান দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জয়দেবপুরের বানিয়ারচালা গ্রামের জাহিদ হাসানের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ার সফট পিস্তল উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গা থেকে কিনে, তিনি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব করে আসছিলেন। এ ছাড়া জাহিদ হাসান তার নিজের দলে যোগদান করার জন্য বিভিন্ন লোককে অস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করতেন।

তিনি বলেন, উদ্ধার করা বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিগুলো কোথা থেকে সে সংগ্রহ এবং কী উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখছিল, তার সাথে কারা জড়িত এসব বিষয়ে র‌্যাব কাজ করছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

বিদেশি অস্ত্রসহ গাজীপুরে কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬