রাজবাড়ীর কালুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কালুখালীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল
সভায় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈবুর রহমান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী মাস্টার, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো. শাহজালাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা জাসাস সভাপতি মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি মো. মোতাহার হোসেন মাস্টার, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু ও সাধারন সাধারন সম্পাদক যাদব কুমার দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নবাগত ইউএনও এস. এম. রেজাউল করিম কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 




















