ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব : শিবির সভাপতি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক গায়ে হলুদ শেষে ফেরার পথে প্রাণ গেল বরের অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি ৩৪০০ টাকায় বড় ভাইকে খুনের চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায় ঘোষণার পরই আদালতে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ পদে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার।

এছাড়াও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব : শিবির সভাপতি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা

আপডেট সময় ০৮:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬