সংবাদ শিরোনাম ::
হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার রাজবাড়ীর কালুখালীর পাটক্ষেত থেকে কলেজ ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শরীফুলের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান!

অস্ট্রেলিয়ান ওপেনের আগে চোট শঙ্কায় জকোভিচ

গেল অস্ট্রেলিয়ান ওপেনে অংশই নিতে পারেননি তিনি। করোনা টিকা নিয়ে নিজের অবস্থানের কারণে নোভাক জকোভিচকে অস্ট্রেলিয়া থেকেই বের করে দেওয়া হয়েছিল। এবার সে সমস্যা নেই তার, করোনা নীতিমালাই শিথিল হয়ে গেছে অনেকটা। এবারের আসরে দশম শিরোপার লক্ষ্যে নামতে বাঁধা নেই তার।

কিন্তু এবার তার পিছু নিয়েছে নতুন শঙ্কা। বছর শুরুর গ্র্যান্ড স্ল্যামে নামার ঠিক আগে যে তার সঙ্গী হয়েছে চোট! সম্প্রতি এক প্রদর্শনী ম্যাচে দেখা গেছে, পুরো ম্যাচজুড়েই চিকিৎসা নিতে হয়েছে তাকে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় তিনি খেলেছিলেন অ্যাডিলেইড ইন্টারন্যাশনালে। সেখানে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন দানিল মেদভেদেভের। সেই ম্যাচে তাকে খেলতে হয়েছিল মেডিক্যাল টাইম আউট নিয়ে। যদিও তিনি ম্যাচটা জিতেছেন ফিরে এসে।

এরপর ফাইনালেও তিনি জিতেছেন। ৩৫ বছর বয়সী এই তারকা হারিয়েছেন সেবাস্তিয়ান করদার বিপক্ষে। জানিয়েছেন, ফিজিওকে সঙ্গে নিয়ে সেমিফাইনালের পর গভীর রাতে কাজ করেছেন তিনি। তিনি বলেন, ‘এটা ঠিক হয়ে গেছে।’ তার আশা, এই চোট অজি ওপেনে বিপদে ফেলবে না তাকে। তিনি বলেন, ‘অনেক সময় ছিল, যখন মনে হচ্ছিল আমার পা আড়ষ্ট হয়ে আসছে, পেশি আড়ষ্ট হয়ে আসছে। কিন্তু আমার পারফর্ম্যান্স নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার

অস্ট্রেলিয়ান ওপেনের আগে চোট শঙ্কায় জকোভিচ

আপডেট সময় ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩