ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩ গুলশানের স্পা সেন্টারে অভিযানে গ্রেপ্তার ৫৩ এমিলিয়ানো মার্তিনেজ কি ক্লাব ফুটবলে অচল হয়ে পড়ছেন যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৯ নওগাঁর ধামইরহাটে মেরিনা হত্যার রহস্য উদঘাটন, সাবেক ইউপি সদস্য’সহ গ্রেপ্তার-২ চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃ’ত্যু’দণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হাসান নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখন তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোটটা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকার দলের পক্ষ থেকেও আছে। যেখানে মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে।

গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত এবং এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে। সরাসরি সম্প্রচার করা হবে। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে বলেও জানান মন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬