সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

সোহান-সাকিবের সঙ্গে জরিমানা গুনতে হলো বিজয়কেও

মঙ্গলবার রংপুর-বরিশাল ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে জরিমানার মুখে পড়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়ায় এনামুল হক বিজয়কেও করা হয়েছে জরিমানা। 

জরিমানা হিসেবে সাকিব, সোহান এবং বিজয়ের ম্যাচের পারিশ্রমিক থেকে ১৫ শতাংশ করে কেটে নেওয়া হবে। সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন এই তিন খেলোয়াড়। তবে শুনানির প্রয়োজন পড়েনি। কারণ সকলেই মেনে নিয়েছেন মাঠে তাদের আচরণ ঠিক ছিল না।

এর আগে দিনের শুরুতে সাকিবের হঠাৎ মাঠে প্রবেশ করা সম্পর্কে দলটির পক্ষ থেকে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছিলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

সোহান-সাকিবের সঙ্গে জরিমানা গুনতে হলো বিজয়কেও

আপডেট সময় ০১:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩