ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বায়েক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী আব্দুল মালেক আর নেই স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ২০০ কোটি টাকার অকেজো যন্ত্র কিনতে চাপ, অভিযোগের মুখে হুয়াওয়ে মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি বিদ্যুৎ জনগণের অধিকার নিশ্চিতের দাবি, সংবাদ সম্মেলনে বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন এনসিটিবিতে দুর্নীতির মহোৎসব, এক বছরেই ২,৭১১ কোটি টাকার অনিয়ম টাঙ্গাইলে উপ-প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ৩৬৯০ কোটি টাকার মেগা প্রকল্পে সিন্ডিকেটের তৎপরতা চেয়ারম্যান-এমডি মিলে গিলে খাচ্ছে এনআরবিসি ব্যাংক

ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের এক উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

গতকাল সোমবার দুপুরে ২২ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে টাকা গুনে পকেটে রাখছেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে টাকা প্রদানকারীকে এক মাসের মধ্যে কাজ করে দেওয়ার কথা বলেন।

ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন দাবি করেন, ‘ভিডিওটি এডিট করা।’
ভিডিওতে টাকা প্রদানকারীকে বলতে শোনা যায়, ‘টাকাগুলো গোনা দেন।’ জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কম দেওয়ার বিষয় না। কাজ হলো আপনার, টাকাও আপনার; আমার কী!’ এরপর নিজের চেয়ারে বসে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘চেষ্টা করব আরও আগে করে দেওয়ার, কিন্তু টাইম (সময়) এক মাস।’ তবে তিনি কত টাকা নিয়েছেন, তা ভিডিও দেখে বোঝা বা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ভিডিওটির বিষয়ে জানতে চাইলে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন দাবি করেন, ‘ভিডিওটি এডিট করা।’ তবে কী ধরনের সম্পাদনা করা হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, ‘সব মিথ্যা কথা, এ ধরনের কার্যক্রম আমার অফিসে হয় না।’

উনি আমাদের মেম্বারদেরও ছাড় দেন না, প্রচুর টাকা খান। আমার ব্যক্তিগত কাজে ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু খাতায় লিখেছিলেন ৬ হাজার ৬০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য বলেন, ‘উনি আমাদের মেম্বারদেরও ছাড় দেন না, প্রচুর টাকা খান। আমার ব্যক্তিগত কাজে ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু খাতায় লিখেছিলেন ৬ হাজার ৬০০ টাকা। পরে এক হাজার টাকা ফেরতও দিয়েছিলেন।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়েক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী আব্দুল মালেক আর নেই

ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

আপডেট সময় ০১:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬