ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির খবর সত্য নয় : তাকসিম এ খান

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি নিয়ে দেশের একটি জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আজ বুধবার কারওয়ান বাজারে ওয়াসা ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

তাকসিম এ খান বলেছেন, ‌‘আমি ও আমার পরিবারের সবাই আমেরিকার নাগরিক। যে পাঁচটি বাড়ির তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে একটি অ্যাপার্টমেন্ট আমার স্ত্রীর কেনা। বাকি বাড়ি সম্পর্কে আমার কোনো তথ্য জানা নেই। ডাহা মিথ্যা কথা লেখা হয়েছে। ’ ‘ঢাকা ওয়াসার পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সব ব্যবস্থাই গ্রহণ করা হবে’, যোগ করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তিনি আরও বলেন, ‌‘আমি যদি দুর্নীতি করি তাহলে সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? আমি কোনো টাকা দেশ থেকে পাঠাইনি। প্রয়োজনও হয় না। আমার স্ত্রী সেখানে ভালো চাকরি করেন‌। আমার ছেলেও ভালো চাকরি করে। আমার টাকা পাঠাতে হয় না। প্রয়োজনে তারাই পাঠায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির খবর সত্য নয় : তাকসিম এ খান

আপডেট সময় ০২:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩