ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার রোধে মনোহরগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মনোহরগঞ্জে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভার বিষয় ছিল— ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার: প্রেক্ষাপট ও আমাদের করণীয়’।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা শাহ জালাল।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি নুরে আলম, উপজেলা মডেল মসজিদের খতিব হাবিব উল্লাহ এবং যুবদল নেতা সুমন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. মুনসুর, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদান, মতপ্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। তবে এর অপব্যবহারের কারণে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে বিভ্রান্তি, উদ্বেগ ও অস্থিরতার সৃষ্টি করছে।

তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। গুজব প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ও সচেতন অংশগ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার রোধে মনোহরগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬