ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

দুর্নীতির অভিযোগে বদলি হলেও পাঁচ মাস পরও ওয়েবসাইটে সেই কর্মকর্তার নাম

গাজীপুরের শ্রীপুর উপজেলা খাদ্য বিভাগের সরকারি ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে তথ্য হালনাগাদ না হওয়ায় প্রশ্ন উঠেছে। ভারপ্রাপ্ত ওসি (এলএসডি) আসাদুজ্জামান ভূঁইয়া বদলি হওয়ার প্রায় পাঁচ মাস পার হলেও ওয়েবসাইটে এখনও তাঁর নাম ও দায়িত্ব প্রদর্শিত হচ্ছে। অথচ বর্তমানে তিনি ওই পদে কর্মরত নন।

এর আগে একাধিক গণমাধ্যমে প্রকাশিত নিউজ এর প্রেক্ষিতে, সরকারি খাদ্য গুদামে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমসহ চাল ও আটা বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে আসাদুজ্জামান ভূঁইয়াকে অন্যত্র বদলি করা হয়। তবে এতদিন পরও শ্রীপুর উপজেলা খাদ্য বিভাগের সরকারি ওয়েবসাইটে তাঁর তথ্য অপরিবর্তিত রয়েছে।

এদিকে বর্তমানে শ্রীপুরে দায়িত্ব পালনকারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নাম ও তথ্যও ওয়েবসাইটে যুক্ত করা হয়নি। ফলে সরকারি তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, সরকারি ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব। দীর্ঘদিন ধরে পুরোনো তথ্য প্রদর্শিত হওয়া প্রশাসনিক অবহেলারই ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল উদ্দীন সরকার বলেন,আমার তথ্য অনেক আগেই আপডেট হওয়ার কথা ছিল। আসাদুজ্জামান ভূঁইয়ার বিষয়টিও আমি দেখছি। অনেক সময় বিষয়টি সার্ভারের ওপর নির্ভর করে। আমরা এখান থেকে তথ্য আপলোড করি, কিন্তু অধিদপ্তরের আইটি শাখা থেকে অনুমোদন না পাওয়া পর্যন্ত তা ওয়েবসাইটে প্রকাশ হয় না। কখনও কখনও এ কারণে বিলম্ব হয়।
এ ঘটনায় সরকারি ওয়েবসাইটের তথ্য দ্রুত হালনাগাদ করে জনসাধারণের জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

দুর্নীতির অভিযোগে বদলি হলেও পাঁচ মাস পরও ওয়েবসাইটে সেই কর্মকর্তার নাম

আপডেট সময় ০১:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬