ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ পুনঃভর্তির বদলে ‘সেশন চার্জ’, বাড়তি ফি নিয়ে বিপাকে অভিভাবকরা

মিরপুরে হোটেল আর বারাকায় চলছে দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য

রাজধানীর মিরপুরের আবাসিক হোটেলগুলোতে দীর্ঘদিন যাবৎ নারীদের দিয়ে দেহব্যবসা সহ নানা অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিরপুর এক নম্বরের আবাসিক আল বারাকা হোটেলেই কমবেশি অসামাজিক কার্যকলাপ চলে বলেও এলাবাসীর অভিযোগ।

এই আবাসিক হোটেল গুলোতে একজন নারীর সাথে রাত কাটাতে হলেও গুনতে হয় কয়েক গুণ ভাড়া। বেশি অর্থ উপার্জনের লোভই হোটেল মালিকদের এই জঘন্য কাজে লিপ্ত করেছে। নিয়মানুযাী হোটেলে যে কোনো বর্ডারের আগমন হলে তাদের সঠিক ঠিকানা যাচাই করে তাদের রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করা ও ছবি তুলে রাখার কথা থাকলেও কেউই মানছে না এই নিয়ম।তাছাড়া কয়েকটি হোটেলে নানা অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চলে রমরমা মাদক বানিজ্য।

অনুসন্ধানে জানা গেছে, মিরপরের হযরত শাহ্ আলী (রঃ) মাজার শরীফে অবাধ চলাফেরা করার সুযোগ থাকায় বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পালিয়ে, ব্যাক্তিগত কাজ, অন্যান্য কারনসহ কর্মসংস্থানের উদ্দেশ্যে আসা বিভিন্ন নারী-পুরুষ কোন আশ্রয় না পেলে এই মাজারে আশ্রয় নেয়। আর এখানে অবস্থানরত বিভিন্ন দালালেরা অসহায় নারীদেরকে টার্গেট করে কৌশলে বিভিন্ন হোটেলে নিয়ে যায়। এমনকি দু-এক রাত হোটেলে রেখে তাদেরকে দেশের বিভিন্ন পতিতালয়ে পাচারও করে দেয় এরা। আশ্চর্য ও অবিশ্বাস্য হলে সত্য, এই দালালের আর কেউ নন বরং পীরসাহেবা সেজে মাজার শরীফ প্রাঙ্গনে বিভিন্ন আসন পেতে রকমারী আগরবাতি/মোমবাতি জ্বালিয়ে অবস্থানরতা মহিলাগণই।মাজার শরীফের মূল প্রাঙ্গনে ঢুকলেই এই পীর সাহেবা মহিলাদের আসনগুলি ঘিরে নানা ধরনের মানুষকে তাদের ঘিরে বসে থাকতে দেখা যায়।

মূলত এই লোকগুলোই তাদের পোষা দালাল। আর এই মহিলাদের মূল কাজই হচ্ছে নারী ব্যবসা। তারা নিজেদের এই আস্তানায় বসে কাস্টমার সন্ধানের পাশাপাশি নানা রকম মাদক ব্যবসা করে বলেও জানা গেছে। দূর দুরান্ত থেকে আসা মাজারে আশ্রয় নেয়া অসহায় মেয়েদেরকে ফুসলিয়ে আশ্রয় দেয়ার কথা বলে নিজেদের বাসায় নিয়ে দেহব্যবসা করতে বাধ্য করে এই পীরসাহেবাগণ। এমনকি অসহায় আশ্রয়হীন মেয়েগুলোকে মোটা অংকের টাকার বিনিময়ে দেশের বিভিন্ন পতিতালয়ে পাচার করে দেয় এরাই।এই কাজেও সক্রিয় ভাবে হোটেল মালিক-পরিচালকগণ তাদেরকে সহযোগিতা করে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, হোটেল গুলোর মালিক-পরিচালকগণ প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খোলার সাহস পায়না। তাছাড়া পুলিশের সাথেও তাদের সুম্পর্ক রয়েছে। ফলে এসকল অপকর্ম করতে তাদের তেমন কোন বেগ পেতে হয় না। এ প্রসঙ্গে ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় পুলিশের কাছে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এ বিষয়ে অনুসন্ধান করে অপরাধীদেরকে আইনের আওতায় এনে যথাযগ্য শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন

মিরপুরে হোটেল আর বারাকায় চলছে দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য

আপডেট সময় ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২