সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

  • পারভেজ আলম
  • আপডেট সময় ০৬:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের স্বার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার ২৫ জুন) এর অংশ হিসেবে উপজেলার ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ এবং শ্রেণিকক্ষগুলোতে শিক্ষকদের জন্য চেয়ারের পরিবর্তে আধুনিক লেকচার ডায়াস প্রদান করা হয়েছে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়গুলোতে পূর্বে পরিদর্শনের সময় শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে এই বেঞ্চগুলো সরবরাহ করা হয়। একই সঙ্গে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে এবং শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণে সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রথাগত চেয়ারের পরিবর্তে লেকচার ডায়াস ব্যবহারের জন্য শিক্ষকদের উৎসাহিত করা হচ্ছে।
​শিক্ষা উপকরণ ও আসবাবপত্র বিতরণের পর বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
​শ্রেণিকক্ষ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, “প্রাথমিক শিক্ষার বুনিয়াদ শক্তিশালী করতে শ্রেণিকক্ষের পরিবেশ আরও আধুনিক ও কার্যকর করা জরুরি। শিক্ষকদের চেয়ারের পরিবর্তে লেকচার ডায়াস ব্যবহার পাঠদানে নতুন গতি আনবে এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ সহজ করবে। এটি বাস্তবায়নে কোনো বিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় সক্ষম না হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিম পারভীন। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

আপডেট সময় ০৬:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬