ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০২:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে
ভোলার বহুল আলোচিত গৃহবধূ আত্মহত্যায় প্ররোচনা মামলার দীর্ঘদিনের পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  মঙ্গলবার (১৬ জুন) র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় এবং র‍্যাব-৭ চট্টগ্রামের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মামলার ১ নম্বর আসামী ও মৃত গৃহবধূর স্বামী মো. সোহাগ, ২ নম্বর আসামী ও ভিকটিমের শাশুড়ি মোছা. কোহিনুর বেগম এবং ৪ নম্বর আসামী মোছা. মুক্তা আক্তার, যিনি ভিকটিমের খালা শাশুড়ি।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখে ভোলা সদর মডেল থানায় গৃহবধূ মোছা. সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১৪, ধারা ৩০৬, পেনাল কোড অনুযায়ী মামলাটি রুজু করা হয়।
ঘটনার পরপরই র‍্যাব-৮ এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান শনাক্ত করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর চট্টগ্রামে অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।
র‍্যাব জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে তারা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার

আপডেট সময় ০২:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬