কুষ্টিয়া শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে ছাত্রলীগের কয়েকজন এই আগুন দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার (১০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, জ্বালানি তেল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভিডিওতে একজনকে (পুরুষ) বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’। এছাড়াও হানিফের নামে স্লোগান দিয়ে তারা জুলাই না মানার স্লোগান দেন। শেষে বলেন, ‘আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’
এদিকে ঘটনা জানাজানি হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
নিজস্ব প্রতিবেদক 





















