ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলা থেকে জাতীয় মঞ্চে-দেশসেরা পীরগঞ্জের কাব্য

১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা (জুনিয়র) হওয়ার গৌরব অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানী আ ন ম আতিফ আল হাসান কাব্য।
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে কাব্য এই অসাধারণ সাফল্য অর্জন করে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী কাব্য প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ সাফল্য দেখিয়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় শ্রেষ্ঠত্ব লাভ করে। পরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে দেশের সেরা জুনিয়র প্রতিযোগী হিসেবে প্রথম স্থান অর্জনের মাধ্যমে নতুন ইতিহাস গড়ে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে চার ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর জাতীয় পর্যায়েও নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে কাব্য।
কাব্যের বাবা মরহুম অহিদুজ্জামান রিয়ন ছিলেন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা। তাঁর মা মোছা. আবিদা সুলতানা (সাগরিকা) পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের বাংলা বিভাগের প্রভাষক। কাব্য পীরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক সাগর প্রধানের একমাত্র ভাগ্নে।
উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ১৪ থেকে ১৬ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
পীরগঞ্জের এই কৃতী সন্তান কাব্যের এমন সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে । তাঁর এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলা থেকে জাতীয় মঞ্চে-দেশসেরা পীরগঞ্জের কাব্য

আপডেট সময় ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬