ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

ভোলা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফল অভিযানে প্রশংসিত ওসি মনিরুজ্জামান

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬৫১ বার পড়া হয়েছে

ভোলা জেলা পুলিশের মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম জেলার সামগ্রিক অপরাধ চিত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
সভায় পুলিশ সুপার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রস্তুতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পেশাগত দায়িত্ব পালনে অসামান্য অবদান, কর্মদক্ষতা এবং সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার।

মে-২০২৬ মাসে “বিশেষ অভিযানে সফল নেতৃত্বদানকারী অফিসার” হিসেবে সম্মাননা অর্জন করেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে তাঁর কার্যকর নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, কোর্ট পুলিশ পরিদর্শক, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

ভোলা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফল অভিযানে প্রশংসিত ওসি মনিরুজ্জামান

আপডেট সময় ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬