সংবাদ শিরোনাম ::
গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব! প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল আমাদের মাতৃভূমির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, চট্টগ্রামের সকল জেলা ও উপজেলা প্রতিনিধি অব্যাহতি ইঞ্জিনিয়ার শোয়েব বাশরি কে অভিনন্দন ১৯ প্রকল্পে রফিকুল হাসানের বিরুদ্ধে অনিয়মের সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে আলোচনা তুঙ্গে দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন শেয়ারবাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সূচক ও লেনদেনে ভাটা আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল করেছে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বড়লেখা পৌর শহরে অনুষ্ঠিত এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।
মিছিলে অংশ নেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ ও সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। একইদিন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব!

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল

আপডেট সময় ০৯:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬