সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

কান্নায় ভেঙে পড়লেন নেইমার (ভিডিও)

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ঘোষণা ঠিক আগের রাতে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে চোখের জল ধরে রাখতে পারেননি ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। করিতিবার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় সঙ্গীত বাজার সময় মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়েন এই ফরোয়ার্ড।

স্কোয়াড ঘোষণার আগে নেইমারের প্রশংসায় আনচেলত্তি
নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্তে যে বার্তা দিলেন নেইমার
রবিবার রাতে সান্তোসের হোম গ্রাউন্ড ভিলা বেলমিরোয় ম্যাচটি ছিল নেইমারের জন্য বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার শেষ অডিশন। ম্যাচ শুরুর আগে কোলে নিজের কন্যাসন্তানকে নিয়ে যখন জাতীয় সঙ্গীতের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, তখনই আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ার সময় বারবার হাত দিয়ে তা মুছতে দেখা যায় তাকে। গুরুতর চোট কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার যে তীব্র তাড়না এবং চাপ তার ওপর কাজ করছে, এই কান্না যেন ছিল তারই এক বহিঃপ্রকাশ। তবে নেইমারের এই আবেগের রাতে করিতিবার কাছে ৩-০ ব্যবধানে বড় ব্যবধানে হেরেছে সান্তোস।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালে গিয়েও চোটের কারণে ছন্দ পাননি। অনেকেই ধরে নিয়েছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ।

তবে ২০২৫ সালের শুরুতে নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরে এসে আবারও চোটের সাথে লড়াই করে ফুটবল ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেন তিনি। গত ফেব্রুয়ারিতে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামার পর থেকে সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে কোচ আনচেলত্তির সুনজরে আসেন নেইমার।

গত সপ্তাহে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। তবে আজ সোমবারের চূড়ান্ত ২৬ জনের তালিকায় তার নাম থাকবে কি না, সেটাই এখন কোটি ফুটবল ভক্তের বড় প্রশ্ন।

দেশের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার ইতোমধ্যেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন এই তারকাকে অভিজ্ঞতার কারণেই আনচেলত্তি শেষ পর্যন্ত উত্তর আমেরিকা বিশ্বকাপের দলে রাখবেন বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

কান্নায় ভেঙে পড়লেন নেইমার (ভিডিও)

আপডেট সময় ০৫:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬