ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার আ.লীগ ছেড়ে কোরআন-সুন্নাহর আলোকে চলতে চান এই নেতা খুলনায় অস্ত্রসহ ধরা খেল আশিক বাহিনীর সদস্য হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

মুক্তি পেল তৌসিফ-কেয়া পায়েলের ‘অবশেষে তুমি এলে’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৬২৫ বার পড়া হয়েছে

নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ মুক্তি পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ-তরণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। আর প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি মিষ্টি গান রয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও টিউন করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিঁথি।

ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’
অপূর্বর লেখা গল্পে নাটক ‘অচেনা আমি’ আসছে ঈদে

রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, রোম্যান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে তৈরি চমৎকার গল্পের এই নাটকটি গত ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। এছাড়া নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুক্তি পেল তৌসিফ-কেয়া পায়েলের ‘অবশেষে তুমি এলে’

আপডেট সময় ০৯:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬