ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশের একমাত্র সংগঠন বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) আবুধাবির নোভেল হোটেল অডিটোরিয়ামে এই সভা সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্ট এর প্রতিনিধি ড. জামিল আল হামলাওয়ি এবং ড. আবদুল্লাহ আহমেদ।
এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। অডিট রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জৈষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ, ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী আমজাদ হোসেন, প্রকৌশলী মফিজুল ইসলাম, নূর হোসেন সুমন, জাকির হোসেন জসীম প্রমুখ ।
সভায় আমিরাত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সমিতি ইউএইর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের যেকোনো প্রয়োজনে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। তারা আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে আমিরাতের আইনকানুন বিষয়ে আরো সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ সমিতিকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
এতে সংগঠনের সভাপতি তাদের কার্যক্রমকে বেগবান করার জন্য ভবিষ্যতে আরো গতিশীল নেতৃত্ব উপহার দেওয়ার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬