ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন পাঞ্জাবের সাবেক মিডিয়াম পেসার আমনপ্রীত গিল। গত বুধবার চন্ডিগড়ে মারা যান তিনি। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

আমনপ্রীত সিং গিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সতীর্থ ছিলেন। ২০০৭ সালে তিনি ভারতের হয়ে যুব ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলেছিলেন। পাঞ্জাবের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচে ১১টি উইকেট শিকার করেছিলেন তিনি।

২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের স্কোয়াডে ছিলেন আমনপ্রীত। পরবর্তীতে তিনি পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাঞ্জাব কিংস কর্তৃপক্ষও আমনপ্রীতের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

আমনপ্রীতের সাবেক সতীর্থ ও ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং এক বার্তায় বলেন, ‘আমনপ্রীতের চলে যাওয়ার খবর ‍শুনে গভীরভাবে শোকাহত। আমরা শুরুর দিনগুলোতে একই ড্রেসিংরুম শেয়ার করেছি। সে ছিল শান্ত, পরিশ্রমী এবং ক্রিকেট অনুরাগী একজন মানুষ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ

আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬