ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ

আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব: মমতা

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও মুক্ত পাখি হয়ে মানুষের সেবায় কাজ করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। একই সঙ্গে ভারতের জাতীয় রাজনীতিতে যোগ দিয়ে ইন্ডিয়া জোটে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন মমতা।

মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটের নিজের বাসভবনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। এসময় মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কি করবেন এমন প্রশ্নে মমতা ব্যানার্জি বলেন, আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব। তবে পরবর্তী পদক্ষেপ আমরা দলগতভাবে ঠিক করব এবং আপনারা সবাই তা জানতে পারবেন।

সাংবাদিকদের মমতা ব্যানার্জি বলেন, আমরা হারিনি। অত্যন্ত ১০০ টি আসন গায়ের জোরে লুট করে নেওয়া হয়েছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনই আসল ভিলেন (খলনায়ক)। ভোটের ঠিক দু’দিন আগে ষড়যন্ত্র করে দলের একাধিক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক কর্মকর্তাদের বদল করে তৃণমূলকে আটকানোর চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াই দেখলেও এমন নজিরবিহীন নির্বাচন আগে কখনো দেখিনি।

মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেন, আমার সমস্ত ইলেকশন এজেন্টেদের মারধর করা হয়েছে। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু কাকে অভিযোগ জানাবো, সে তো পুরোপুরি বিক্রি হয়ে গেছে। এই হয়েছে বাংলায়। বাংলার আসল চেহারা অন্যরকম। যে চেহারাটা বেরিয়ে এসেছে সেটা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনার, এবং কেন্দ্রীয় বাহিনীর ও বিজেপির মিলিত চেহারা।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদের জন্য চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। এই নির্বাচনে বিজেপি ২০৬ আসন পেয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮১ আসন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে মাত্র ৭৭টি আসন পেয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব: মমতা

আপডেট সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬