ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার আ.লীগ ছেড়ে কোরআন-সুন্নাহর আলোকে চলতে চান এই নেতা খুলনায় অস্ত্রসহ ধরা খেল আশিক বাহিনীর সদস্য হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

‘রকস্টারে’ ভিন্ন ও বিধ্বংসী লুকে শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬৭৫ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করে শাকিব নিজেই দিয়েছেন এক নতুন ঝড়ের পূর্বাভাস।

টিজারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ এক মিনিটের ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী এক লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন- সবখানেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন এই মেগাস্টার।

টিজারটি দেখে বোঝা যাচ্ছে, এতে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্নধারার স্বাদ পেতে যাচ্ছে দর্শক। এটি মূলত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প ফুটে উঠবে।

ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের সবচেয়ে বড় উপহার। পরিচালক আজমান রুশোর নির্মাণে এই সিনেমায় শাকিব খানের লুক এবং স্টাইল ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। নুসরাত মাটির চিত্রনাট্যে সিনেমাটির সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু। শাকিব খানের পোশাক পরিকল্পনায় কাজ করেছেন সাফিয়া সাথী এবং মেকআপে ছিলেন অমিত আম্বেকার। ক্যামেরায় ছিলেন আব্দুল মামুন এবং সম্পাদনায় আনিস মাসুদ।

টিজারের শেষে একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন’। এতে বুঝা যাচ্ছে, সামনে আরও বড় চমক নিয়ে আসছেন ‘রকস্টার’ শাকিব খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘রকস্টারে’ ভিন্ন ও বিধ্বংসী লুকে শাকিব খান

আপডেট সময় ০৭:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬