সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

ব্রাদার্সকে ৪ গোল দিয়ে ফাইনালে কিংস

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে বসুন্ধরা কিংস ৪-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। গ্রুপ পর্যায়ের দুই গ্রুপ চ্যাম্পিয়ন ফাইনালে উঠার লড়াইয়ে নেমেছিল। 

চলমান ভারী বৃষ্টির প্রভাবে কিংস অ্যারেনার মাঠ ছিল কর্দমাক্ত। ম্যাচের তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। ঐ অর্ধে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আরেকটি গোল করলে সেটা বাতিল হয়। ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি।

দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট পর্যন্ত ব্রাদার্স ম্যাচে ছিল। ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েল্টনের জোড়া গোলের পর থেকেই ছিটকে যায় তারা। ৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

ব্রাদার্স ইউনিয়ন হেরে গেলেও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কুমিল্লায় ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। ঐ ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

ব্রাদার্সকে ৪ গোল দিয়ে ফাইনালে কিংস

আপডেট সময় ০৫:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬