ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের টাকার পাহাড় ৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ্যক্ষের বিরুদ্ধে পাউবোর কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি জালাল উদ্দীন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ নির্দিষ্ট সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ ‘প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবন কেনায় বড় অনিয়ম

গোলবন্যায় যখন সেট-পিসই ছিল বড় অস্ত্র

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪৩ দিন বাকি। বিশ্ব আসরের এই ক্ষণগণনার অংশ হিসেবে ফিফা প্রতিদিন প্রকাশ করছে বিশেষ সব পরিসংখ্যান। আজকের ৪৩ সংখ্যাটি মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এক অনন্য রেকর্ডের কথা, যেখানে মোট গোলের ৪৩ শতাংশই এসেছিল সেট-পিস থেকে।

২০১৮ বিশ্বকাপে গোল করার ক্ষেত্রে সেট-পিস (ফ্রি কিক, কর্নার ও পেনাল্টি) কতটা কার্যকর ছিল, তা পরিসংখ্যানই বলে দেয়। টুর্নামেন্টের ইতিহাসে এটিই সেট-পিস থেকে সর্বোচ্চ গোল হওয়ার রেকর্ড। মোট ৭৯টি সেট-পিস গোলের মধ্যে ২২টিই ছিল পেনাল্টি থেকে, যা এক আসরে সর্বোচ্চ পেনাল্টি গোলেরও রেকর্ড।

রাশিয়া বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে জাদুকরী সব গোল উপহার দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, আলেকজান্ডার কোলোরভ, টনি ক্রুস, লুইস সুয়ারেজ, এবং কিয়েরান প্রিটিয়াররা। তবেসেট-পিসে সবচেয়ে বিধ্বংসী দল ছিল ইংল্যান্ড। কর্নার থেকে ৫টি গোলসহ মোট ৯টি গোল তারা করেছিল সেট-পিস থেকে। যা বিশ্বকাপের ইতিহাসে যেকোনো একটি দলের জন্য নতুন বিশ্বরেকর্ড।

আধুনিক ফুটবলে সেট-পিসকে গোল করার সবচেয়ে বড় কৌশল হিসেবে দেখা হয়। ২০২৬ বিশ্বকাপে যখন দল সংখ্যা বাড়ছে, তখন ডেড-বল সিচুয়েশনগুলো আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করচেন ফুটবল বিশ্লেষকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের টাকার পাহাড়

গোলবন্যায় যখন সেট-পিসই ছিল বড় অস্ত্র

আপডেট সময় ০১:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬