ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি জালাল উদ্দীন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ নির্দিষ্ট সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ ‘প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবন কেনায় বড় অনিয়ম নিজের লেখা গল্পে তৌকীর আহমেদ, সঙ্গে একঝাঁক তারকা ডিসির নেতৃত্বে জমি অধিগ্রহণে ভয়াবহ দুর্নীতি গোলবন্যায় যখন সেট-পিসই ছিল বড় অস্ত্র পুলিশের ডিআইজি মঈনুলের বিরুদ্ধে ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ৩ শতাংশ নগদের সঙ্গে ৩ শতাংশ স্টক দেবে মিডল্যান্ড ব্যাংক

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

সারা দেশের যুব সমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ও মেধাবী ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার নতুন কুড়ি স্পোর্টস চালু করছে। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটের পাশাপাশি ওই দিন সকল জেলা স্টেডিয়ামেই শিশু-কিশোররা মাঠে উপস্থিত থাকবে। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফুটবল লিগের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

বাংলাদেশ ফুটবল লিগের নির্ধারিত সূচি ছিল ১ ও ২ মে (শুক্র ও শনিবার)। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কুমিল্লা, গাজীপুর, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক বাফুফেকে লিগের সূচি সমন্বয়ের অনুরোধ জানায়। বাফুফের পেশাদার লিগ কমিটি এজন্য খেলা একদিন এগিয়ে এনেছে। ১ মে’র খেলা ৩০ এপ্রিল আর ২ মে’র খেলা হবে ১ মে।

কুমিল্লায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ঢাকা মোহামেডানের খেলা ছিল ১ মে। গতকাল সূচি পরিবর্তনের বিষয়টি মৌখিকভাবে জানতে পারায় তারা আজ সকালেই কুমিল্লায় রওনা হচ্ছে। অন্য ক্লাবগুলোও নতুন সূচি অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছে। লিগের খেলা একদিন এগিয়ে আসলেও অপরিবর্তিত থাকবে মঙ্গলবার ফেডারেশন কাপের সূচি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি জালাল উদ্দীন

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

আপডেট সময় ১২:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬