পিএসজিকে হারাতে সমর্থকদের যা করতে বললেন বায়ার্ন কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রুদ্ধশ্বাস লড়াই শেষে ৫-৪ গোল ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখ। এই হার ভুলে জার্মান জায়ান্ট বস ভিনসেন্ট কোম্পানি সমর্থকদের প্রতি করেছেন এক বিশেষ অনুরোধ। পিএসজিকে রুখে দিতে সমর্থকদের গ্যালারিতে গর্জন তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে ডাগআউটে থাকতে পারেননি কোম্পানি। তবে ফিরতি লেগ দিয়ে আবার স্বরূপে ফিরছেন তিনি। সমর্থকদের উদ্দেশে কোম্পানি বলেন, ‘প্যারিস শক্তিশালী দল এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সমর্থকরা। আমি চাই অ্যালিয়ানজ অ্যারেনায় সেদিন সমর্থকরা এমনভাবে গর্জন তুলবে, যাতে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়ে। সেই আওয়াজই হবে আমাদের খেলোয়াড়দের বাড়তি শক্তি।’

প্রথম লেগে ৫ গোল হজম করলেও ৪ গোল করার ইতিআচক দিকটিই দেখছেন বায়ার্ন কোচ। কোম্পানির মতে, ‘আমরা দেখিয়েছি যে, আমাদের আক্রমণভাগ যেকোনো রক্ষণ ভাঙতে পারে। এখন শুধু রক্ষণটা গুছিয়ে সমর্থকদের বিশাল সমর্থন নিয়ে ম্যাচটা বের করে আনার পালা। আমি বিশ্বাস করি, ঘরের মাঠে আমরাই সেরা।’

আগামী বুধবার বায়ার্নের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ ৫-৪ ব্যবধানে পিছিয়ে থাকায় বায়ার্নকে ফাইনালে উঠতে হলে অন্তত ১-০ বা তার বড় ব্যবধানে জিততে হবে। বায়ার্ন সমর্থকদের সেই গর্জন কি পারবে পিএসজির চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার স্বপ্ন ধূলোয় মিশিয়ে দিতে? সেই প্রশ্নের উত্তর মিলবে অ্যালিয়ানজ অ্যারেনাতেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিএসজিকে হারাতে সমর্থকদের যা করতে বললেন বায়ার্ন কোচ

আপডেট সময় ১২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬