ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে জনেন্দ্র নাথ সরকারের যোগদান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার যোগদান করেছেন। গত ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

বুধবার (৪ জানুয়ারি) তিনি যোগদান করেন। এরপর তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জনেন্দ্র নাথ সরকার ৪ জানুয়ারি, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন।

পেট্রোবাংলায় যোগদানের পূর্বে জনেন্দ্র নাথ সরকার শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডার এর ১১তম ব্যাচে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে জনেন্দ্র নাথ সরকারের যোগদান

আপডেট সময় ০৮:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩