ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইসেন্সে ৬৬৪ কোটির ঘুষ কেলেঙ্কারি: বদলি নাটক, আড়ালে মূলহোতা আতা মোল্লা রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর কালবৈশাখীর আঘাতে ক্ষতবিক্ষত বালিয়াডাঙ্গী মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন  -২০২৬ অনুষ্ঠিত অভিযোগে ভারী সাবেক এসপি নির্যাতন, অর্থ আদায় ও দুর্নীতির চিত্র সামনে ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন মাতৃগর্ভে ভাগ্যের ভালো-মন্দ নির্ধারণ হয় যেভাবে ময়মনসিংহে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের পাহাড় সাফ ও বিদেশি কোটার ২ জন করে বিদেশি নেওয়ার প্রস্তাব

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলছেন লিটন দাস। সংস্করণ বদলাতেই ব্যাটিং পজিশনও পাল্টে যায় এই অভিজ্ঞ ক্রিকেটারের। ওয়ানডেতে নতুন ভূমিকায় চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করছেন লিটন। এ ছাড়া টেস্ট ফরম্যাটে ছয় নম্বর এবং টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে তাকে দেখা যায়। ব্যাটিং অর্ডারে এমন বদল নিয়ে সমস্যা দেখছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (সোমবার) বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘ফরম্যাট তো আলাদা, আগেও বলেছি। ফরম্যাট অনুযায়ী মানুষ মানসিকতা বদলায়। টেস্টে যখন খেলি, তখন ছয়ে ব্যাটিং করি, সেটা আলাদা ফরম্যাট। ওয়ানডেতে এখন আমাকে দল থেকে ভিন্ন একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। টি-টোয়েন্টিতেও আমি আমার দায়িত্বটা জানি, তাই খুব একটা সমস্যা হবে না।’

আসন্ন সিরিজের দলে নেই মুস্তাফিজুর রহমান। চোটে থাকা এই পেসারকে নিয়ে লিটন জানান, ‘মুস্তাফিজ তো মুস্তাফিজই। তার শূন্যতা পূরণ করা খুব কঠিন। তবে একইসঙ্গে আপনাকে এটা মনে রাখতে হবে– যেদিন মুস্তাফিজ খেলবে না, কোনো কারণে যদি চোটে পড়ে, তখন তো অন্য কাউকে খেলতেই হবে। তাই আমরা সেই চেষ্টা করেই দলটা তৈরি করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে আক্ষেপ ছিল জাতীয় দলের ক্রিকেটারদের। এখন আর সে বিষয়টি ভাবায় না লিটনদের, ‘আমার মনে হয় (সবাই) মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের ওই সময়টাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে খেলোয়াড়রা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস যেহেতু আন্তর্জাতিক খেলা, প্রত্যেকটা খেলাই আপনার জন্য, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইসেন্সে ৬৬৪ কোটির ঘুষ কেলেঙ্কারি: বদলি নাটক, আড়ালে মূলহোতা আতা মোল্লা

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

আপডেট সময় ০৩:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬