সাকলাইন অলরাউন্ডার, টেলএন্ডারে এরকম কয়েকজন ব্যাট পারে’

প্রায় বছরখানেক ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন আব্দুল গাফফার সাকলাইন। যা জাতীয় দলের নির্বাচকদের নজর এড়ায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তরুণ এই ক্রিকেটার। টি-টোয়েন্টির জন্য কৌশলী ও কার্যকর পেসের পাশাপাশি ব্যাট হাতেও সাবলীল সাকলাইন। যে কারণে অধিনায়ক লিটন দাসও সাকলাইনকে অলরাউন্ডারের স্বীকৃতি দিলেন। 

আগামীকাল (সোমবার) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগেরদিন আজ (রোববার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক লিটন দাস বলেন, ‘সাকলাইনকে আমি আমার দৃষ্টিতে একজন অলরাউন্ডার হিসেবে দেখি। হয়তো আপনি কোন ফরম্যাটের কথা বলছেন জানি না, তবে এখন ফরম্যাট টি-টোয়েন্টি। আমার আশা, সে বিপিএলে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। সেখান থেকেই সে নজর কেড়েছে। তাই চেষ্টা করব তাকে এখানে ধীরে ধীরে গড়ে তোলার, দলের সঙ্গে রেখে এমন পর্যায়ে নেওয়ার যেন আমরা তাকে খেলাতে পারি এবং সে আমাদের প্রতিদান দিতে পারে।’

পরে দলের ব্যাটিং গভীরতা নিয়ে এই তারকা বলেন, ‘আপনি যদি দেখেন সামগ্রিকভাবে এই দলে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, যে পাঁচজনকে আমরা টেলএন্ডার হিসেবে ধরছি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারে। শুধু যদি শরিফুল এবং রিপন মন্ডলকে ধরি, তাহলে হয়তো তারা খুব ভালো ব্যাটসম্যান না, কিন্তু টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে।’

বোলারদের কাছ থেকে ব্যাটিং সুবিধা পেলে সেটি উপরের ব্যাটারদের স্বাধীনভাবে খেলতে সহায়ক হবে বলে মনে করেন লিটন, ‘আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোর ডেপথ অনেক। নয় নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও স্বাধীনভাবে খেলতে পারবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকলাইন অলরাউন্ডার, টেলএন্ডারে এরকম কয়েকজন ব্যাট পারে’

আপডেট সময় ০৩:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬