ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোট ভালো হচ্ছে : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, গাইবান্ধা-৫ আসনের ভোট ভালো হচ্ছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুব সুন্দর। যদিও ভোটারের উপস্থিতি একটু কম।  

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের সিসি ক্যামেরা মনিটরিংয়ের এক পর্যায় দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গতবারের মতো এবারও ভোটকেন্দ্রে ব্যবহার করা হয়েছে সিসি ক্যামেরা। যা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে।

ইসি আনিছুর রহমান বলেন, ভোট শুরুর সাড়ে পাঁচ ঘণ্টায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়ছে। ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, উপ-নির্বাচন তাও আবার দ্বিতীয় দফায় হচ্ছে। তারওপর উত্তরাঞ্চলে শীত। গাইবান্ধায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলিসিয়াস ছিল। এখন অবশ্য কিছুটা বেড়েছে।

এখনও কোনো অনিয়মের চিত্র পাওয়া যায়নি জানিয়ে এই কমিশনার বলেন, সবাই সুশৃঙ্খলভাবে নির্ধারিত জায়গায় কাজ করছেন। প্রভাব খাটানো, একজনের ভোট অন্যজনকে টিপে দিতে দেখা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভোট ভালো হচ্ছে : ইসি আনিছুর

আপডেট সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩