বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো খরচ নেই বলে জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
জর্ডানের স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) এক সতর্ক বার্তায় আম্মানের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ কথা বলেন।
সতর্ক বার্তায় বলা হয়, হাতে পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে এক টাকাও খরচ নেই। ঢাকার মেডিকেল, আসা -যাওয়া, থাকা-খাওয়া আর চিকিৎসা-সবই বিনামূল্যে। এজেন্ট বা দালালচক্র কোনো টাকা চাওয়া মানেই অবৈধ নিয়োগ ।
তাছাড়া, দালালের হাতে টাকা তুলে দেওয়ার আগে ভেবে দেখার এবং প্রয়োজনে তাদের দিয়ে ভিসা যাচাইসহ এজেন্ট বা দালালদের পরিচয় পাঠানোর কথা বলা হয়।
নিজস্ব প্রতিবেদক 
























